আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গ্রাহকদের জন্য ফোর্ড এভারেস্ট এক্সএলটি গাড়ির দুদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে। ফোর্ড বাংলাদেশ এমঅ্যান্ডইউ মোটরস লিমিটেডের সঙ্গে আইপিডিসির স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অংশ হিসেবে আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের এএমডি রিজওয়ান দাউদ সামস, হেড অব রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, হেড অব অটো লোন এইচএম পারভেজ খান, ফোর্ড বাংলাদেশের হেড অব সেলস এম জি কে মুইনুদ্দীন প্রমুখ।