সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে সিলেটে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ২০২৩-২৪ অর্থবছরের (এপ্রিল-জুন কোয়ার্টার) সভা ও গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নৈতিকতা কমিটির আহ্বায়ক ও সিইও মো. আফজাল করিম সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও শুদ্ধাচার ফোকাল পয়েন্ট কর্মকর্তা বদরে মুনির ফেরদৌস, যুগ্ম সচিব ও শুদ্ধাচার বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা মীনাক্ষী বর্মণ, ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেন, জেনারেল ম্যানেজারস অফিস সিলেটের জিএম মো. দেলোয়ার  হোসেন। —বিজ্ঞপ্তি