দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচটি কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল), ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনাটা লিমিটেড ও নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রভাতী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।
ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ২ টাকা ১৫ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৭ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৫ টাকা ৯২ পয়সায়।
ইমাম বাটনের পর্ষদ সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
রেনাটা লিমিটেডের পর্ষদ সভা আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়া চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৩ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ টাকা ৮৭ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮০ পয়সায়।
নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।










