রিটেইল ব্যাংকিং সেবাকে আরো সহজ করতে স্টার্টআপ হিসাবির সঙ্গে অংশীদারত্ব করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ অংশীদারত্বের ফলে হিসাবি দোকান অ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে বাধাহীনভাবে প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী এবং হিসাবির প্রতিষ্ঠাতা ও সিইও রাকিন মোহাম্মদ সাভি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।
রিটেইল ব্যাংকিং সেবা সহজ করতে প্রাইম ব্যাংক ও হিসাবির অংশীদারত্ব
রিটেইল ব্যাংকিং সেবাকে আরো সহজ করতে স্টার্টআপ হিসাবির সঙ্গে অংশীদারত্ব করেছে প্রাইম ব্যাংক পিএলসি।










