বিজিএমইএর সভাপতি এসএম মান্নানের (কচি) সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের (ইউএসআইটিসি) একটি প্রতিনিধি দল। সম্প্রতি ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে পোশাক খাতে সাসটেইনেবিলিটি ও পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে শিল্পের প্রতিশ্রুতিগুলো তুলে ধরে ক্ষেত্রগুলোয় যে দৃশ্যমান অগ্রগতি অর্জন হয়েছে তা প্রতিনিধি দলকে অবহিত করা হয়। বৈঠকে বিজিএমইএ নেতারা বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন যেমন বিশ্বব্যাপী সর্বোচ্চসংখ্যক লিড সার্টিফায়েড গ্রিন পোশাক কারখানার আবাসস্থল হিসেবে পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশের নেতৃত্ব দেয়া ও বিশ্বের অন্যতম নিরাপদ পোশাক রফতানিকারক দেশ হিসেবে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান বজায় রাখাসহ প্রভৃতি অর্জন তুলে ধরেন। ইউএসআইটিসির প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির আন্তর্জাতিক অর্থনীতিবিদ এরিকা বেথম্যান, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মেরি রূপ ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ইউনিটপ্রধান জোসেফ গিবলিন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মিরান আলী, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক শোভন ইসলাম, পরিচালক আশিকুর রহমান (তুহিন), পরিচালক শামস মাহমুদ, পরিচালক এম আহসানুল হক ও বিজিএমইএর আইএলও-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আনম সাইফুদ্দিন। —বিজ্ঞপ্তি