আরেক দফা সুদহার বাড়াল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার সর্বশেষ পলিসি মিটিংয়ে ইসিবি সুদহার বাড়াল ২৫ বেসিস পয়েন্ট। এ নিয়ে টানা সাত পলিসি মিটিংয়ে সুদহার বাড়ানোর পক্ষে অবস্থান নিল ২০ দেশের ইউরো অঞ্চলের নীতিনির্ধারকরা। গত জুলাইয়ের পর সুদহার ৩৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ইসিবি। অবশ্য টানা তিন পলিসি মিটিংয়ে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পর এবার ২৫ বেসিস পয়েন্ট বাড়াল তারা। এপি
টানা সাতবার সুদহার বাড়াল ইসিবি
আরেক দফা সুদহার বাড়াল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।










