এবি ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে যশোরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ-স্মরণে বঙ্গবন্ধু বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক আফজাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অন্য কর্মকর্তারা।