ভিয়েতনাম বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ কমে ২০ লাখ টনের নিচে নেমে এসেছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল সময়ে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৯ লাখ টন চাল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ কম।

এ সময় চাল রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ৮৯ কোটি ২০ লাখ ডলার আয় করেছেন। রফতানি কমলেও বছরের প্রথম চার মাসে চাল রফতানি থেকে ভিয়েতনামিজ রফতানিকারকদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে।

আর মাসভিত্তিক হিসাবে সর্বশেষ এপ্রিলে সব মিলিয়ে চার লাখ টন চাল রফতানি করেছে ভিয়েতনাম।