চীনের কয়লা উত্তোলন বেড়েছে। করোনার ধাক্কা সামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরতে শুরু করায় দেশটিতে কয়লার চাহিদা ঊর্ধ্বমুখী। ফলে টানা পাঁচ মাস ধরে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়িয়েছে দেশটি। খবর সিনহুয়া ও স্টিলঅরবিস।
বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ চীন। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের দেয়া তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ সময় সব মিলিয়ে উত্তোলন করা হয় ১৬২ কোটি টন কয়লা। শুধু মে মাসেই উত্তোলন করা হয় কোটি টন, যা গত বছরের একই মাসের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। তবে এপ্রিলে দেশটির কয়লা উত্তোলন কমেছিল। ওই মাসে গত বছরের জুলাইয়ের পর সবচেয়ে কম কয়লা উত্তোলন করে চীন। বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে চীনের প্রধান কয়লা খনিগুলোতে নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করায় উত্তোলনে নিম্নমুখিতা দেখা দিয়েছিল।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানায়, বছরের প্রথম পাঁচ মাসে ২০১৯ সালের তুলনায় কয়লা উত্তোলন বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এক্ষেত্রে গত দুই বছর কয়লা উত্তোলন খাতে বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৮ শতাংশ।
এদিকে কয়লা আমদানি কমিয়েছে চীন। বছরের প্রথম পাঁচ মাসে দেশটি ১১ কোটি ১১ লাখ ৭০ হাজার টন কয়লা আমদানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ কম।










