কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে টেকসই ও সবুজ অর্থায়ন বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা শাহ মো. সোহেল খুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের প্রধান এস এম সেলিম উদ্দীন।

কর্মসূচির বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের যুগ্ম পরিচালক মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের পরামর্শক বাদরুদ্দুজা চৌধুরীও প্রশিক্ষণের একটি সেশন পরিচালনা করেন।

জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

—বিজ্ঞপ্তি