চলতি বছরের ৫ জুলাই থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় অর্ধবার্ষিকে ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড) নন-কনভার্টেবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জানুয়ারি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ে বন্ডহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে বন্ডের ট্রাস্টি। তার আগে গত বছরের ৫ জুলাই থেকে এ বছেরের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট হারে মুনাফা দিয়েছে বন্ডটি। ওই বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ের জন্যও ৫ দশমিক ২৫ শতাংশ হারে মুনাফা পেয়েছিলেন বন্ডটির ইউনিটহোল্ডাররা। 

বন্ডটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণমানগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে ক্রেডিটি রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। 

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএলের নন-কনভার্টেবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বিয়ারিং বন্ডটি। প্রতিটি ৫ হাজার টাকা ইস্যু মূল্যের ২ লাখ টাকার বন্ড আইপিওর মাধ্যমে ইস্যু করে এপিএসসিএল। ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে ৪ শতাংশ মার্জিন যোগ করে এপিএসসিএল বন্ডের বার্ষিক কুপন সুদহার নির্ধারিত হবে। এর পরিমাণ হবে সর্বনিম্ন ৮ দশমিক ৫ ও সর্বোচ্চ ১০ দশমিক ৫ শতাংশ। এ কুপন অর্ধবার্ষিক মেয়াদে প্রদেয়। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা ৫ হাজার টাকায় কোম্পানিটির একটি বন্ড বরাদ্দ ছিল।