ভারতে চলতি বছর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) এবং ন্যাশনাল পেনশন সিস্টেমে (এনপিএস) অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ইপিএফওর তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে পেনশনে স্কিমগুলোয় নতুন অংশগ্রহণকারীর সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু চলতি বছর এতে অংশগ্রহণকারীদের পরিমাণ ২০১৮-১৯ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। ২০১৯ অর্থবছরে পেনশনে নতুন অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬১ লাখ ১০ হাজার, যা ২০২৪ সালে এসে ১ কোটি ৩১ লাখে উন্নীত হয়েছে। ফলে গত সাড়ে ছয় বছরে নিট অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে ৬ কোটি ২০ লাখের বেশি। সরকারি নিয়মানুযায়ী ২০ জনের বেশি কর্মী আছেন— এমন প্রতিষ্ঠানগুলোর চাকরিজীবীদের বাধ্যতামূলক ইপিএফে অংশ নিতে হয়। ১৫ হাজার রুপির বেশি বেতন পান-এমন চাকরিজীবীদেরও ইপিএফে নিবন্ধন করতে হয়।










