ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ প্রধান অতিথি এবং এমডি মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এবং মূল বিষয়ের ওপর বক্তব্য দেন এসইভিপি মো. শামসুদ্দোহা। এসইভিপি ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহা. বরকত উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইভিপি ও চট্টগ্রাম নর্থ জোনের প্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। ধন্যবাদ জ্ঞাপন করেন ইভিপি ও নোয়াখালী জোনপ্রধান এএফএম আনিসুর রহমান।
ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়াহ সচেতনতা বিষয়ক ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে।










