এ উপলক্ষে গতকাল রাজধানীর মতিঝিল এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। শোভাযাত্রা শেষে পরে স্থানীয় দোকানিদের বিল গ্রহণের জন্য ‘বাংলা কিউআর’ প্রদান করা হয়। এনআরবিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রচারাভিযানে ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘এক দেশ, এক কিউআর—বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে। সম্পূর্ণ ক্যাশলেস এ ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেমেন্ট সিস্টেমকে আরো সহজ ও নিরাপদ করেছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্লানেট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই বাংলা কিউআরে পেমেন্ট করতে পারছেন। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন দোকান ও শপিংমলে এনআরবিসি ব্যাংক বাংলা কিউআর সরবরাহ করছে, যাতে তারা সহজেই পেমেন্ট গ্রহণ করতে পারেন।’
প্রচারাভিযানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ডিএমডি ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) মো. শাহীন হাওলাদারসহ ঊধ্বর্তন কর্মকর্তারা অংশ নেন।










