প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে কর্মী ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হলো লিংকডইন। সম্প্রতি ২০ হাজার কর্মীর মধ্যে ৭১৬ কর্মী ছাঁটাই করেছে প্লাটফর্মটি। বিজনেস প্রফেশনালদের জন্য নেটওয়ার্কিংয়ের অন্যতম প্লাটফর্ম হচ্ছে লিংকডইন। ছাঁটাইয়ের পাশাপাশি চীনে জব অ্যাপ পুরোপুরি বন্ধের কথাও জানানো হয়েছে। চিঠিতে কোম্পানিটির প্রধান রায়ান রোসলানস্কি জানান, প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো সুন্দরভাবে পরিচালনার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। গত ছয় মাসে অ্যামাজন, মাইক্রোসফট থেকে শুরু করে অ্যালফাবেটও কর্মী ছাঁটাই করেছে। বিবিসি
চীনে অ্যাপ বন্ধসহ ৭০০ কর্মী ছাঁটাই লিংকডইনের
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে কর্মী ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হলো লিংকডইন। সম্প্রতি ২০ হাজার কর্মীর মধ্যে ৭১৬ কর্মী ছাঁটাই করেছে প্লাটফর্মটি।










