নারী গ্রাহকদের জন্য বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি ও আরএস গোল্ড লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়। এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্লাটফর্ম নীড়া-এর নারী গ্রাহকরা আরএস গোল্ড লিমিটেড থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। উদ্যোগটি নারীদের টেকসই ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.র পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজিউমার ব্যাংকিং ডিভিশন। অন্যদিকে আরএস গোল্ড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মুসরায় আলম ইরাজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীড়া) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ ও আরএস গোল্ড লিমিটেডের হেড অব অপারেশনস তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।