শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় মো. সানাউল্লাহ সাহিদকে নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং খন্দকার শাকিব আহমেদকে ভাইস-চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ ১৯৬৩ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার, সেইসঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান। মো. সানাউল্লাহ সাহিদ ব্যবসা-বাণিজ্যে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এবং বিভিন্ন ইলেকট্রা কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ১৯৭৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক।
নবনির্বাচিত এ নেতৃত্ব ব্যাংকের পরিচালনায় দিকনির্দেশনা, ব্যবসা সম্প্রসারণ ও প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।-বিজ্ঞপ্তি










