বেমেয়াদি গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২৩ সময়ের জন্য ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। 

প্রতিবেদন অনুসারে, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২৩ সময়ে ফান্ডটির নিট লাভ হয়েছে ৮ কোটি ৫৪ লাখ টাকা। আলোচ্য সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৬৪ পয়সা। ইউনিটপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ হয়েছে ২৬ পয়সা। 

উল্লেখ্য, চলতি বছরে ১৯ মার্চ ফান্ডটির যাত্রা হয়। এ ঘোষিত লভ্যাংশ প্রাথমিক ইউনিটহোল্ডারদের জন্য বার্ষিক ৯ দশমিক ৩১ শতাংশ রিটার্নের সমতুল্য।