স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে এসইউবি আঞ্চলিক কুইজ অলিম্পিয়াড-২০২৩-এর চূড়ান্ত পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উত্তরা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে প্রথম রাউন্ড থেকে বিজয়ী হওয়া ৫০টি কলেজের মোট ১৮০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। ফলাফল ঘোষণা করে চূড়ান্ত পর্বের বিজয়ীদের হাতে চেক তুলে দেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান কাউসার ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন।