মার্কিন বিদ্যুচ্চালিত ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান নিকোলা চতুর্থ সিইওর নাম ঘোষণা করার পরে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার বাজারমূল্যের এক-চতুর্থাংশেরও বেশি পতন দেখেছে কোম্পানিটি। কোম্পানিটি বলেছে, নতুন চেয়ারম্যান স্টিফেন গিরস্কি জেনারেল মোটরসের সাবেক নির্বাহী ছিলেন। পারিবারিক স্বাস্থ্যের কারণে পদত্যাগ করা মাইকেল লহশেলারের কাছ থেকে তিনি শিগগিরই দায়িত্ব বুঝে নেবেন। স্টিফেন গিরস্কি বলেছেন, ‘কোম্পানিটিকে আরো শেয়ার ইস্যু করার অনুমতি দিয়ে নিকোলার বিনিয়োগকারীরা একটি প্রস্তাব অনুমোদন করেছে। নিকোলার ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে ৬০ কোটি ডলার প্রয়োজন।’ রয়টার্স
নিকোলার শেয়ারে ২৬ শতাংশ পতন
মার্কিন বিদ্যুচ্চালিত ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান নিকোলা চতুর্থ সিইওর নাম ঘোষণা করার পরে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।










