পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৪৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।










