ক্যান্সার রোগীদের আনন্দ দিতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষে দিনব্যাপী নেয়া হয় নানা কর্মসূচি। এর মধ্যে ছিল ক্যান্সার রোগীদের দিয়ে ছবি আঁকার কর্মশালা, ক্যান্সারবিষয়ক সচেতনতামূলক মূল্যবান পরামর্শ এবং ক্যান্সারবিষয়ক আলোচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমসহ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র, জুনিয়র কনসালট্যান্ট, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। —বিজ্ঞপ্তি
ক্যান্সার রোগীদের নিয়ে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের বিশেষ আয়োজন
ক্যান্সার রোগীদের আনন্দ দিতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।










