প্রবাসীদের কাছে বিকাশের মাধ্যমে বৈধ উপায়ে দেশে থাকা প্রিয়জনকে রেমিট্যান্স পাঠানো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে রমজান ও ঈদকে সামনে রেখে নিরাপদ, ঝামেলাহীন ও তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠানোর এ সেবা বেশি ব্যবহার করছেন গ্রাহকরা। এ বছর রমজান মাসের প্রথম ২০ দিনে ১১০টিরও বেশি দেশ থেকে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ৫১৭ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রেমিট্যান্স এখন আরো কম খরচে ক্যাশআউটের সুযোগ নিতে পারছেন প্রবাসীর স্বজনরা। সারা দেশের ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৭০০ এটিএম বুথ থেকে প্রতি হাজারে ৭ টাকা খরচে রেমিট্যান্সের অর্থ ক্যাশআউট করতে পারছেন। ইউএসএসডি চ্যানেল *২৪৭# এবং বিকাশ অ্যাপ—উভয় পদ্ধতিতে এটিএম ক্যাশআউটে ৭ টাকার সাশ্রয়ী খরচ উপভোগ করছেন রেমিট্যান্স গ্রহীতারা।
পাশাপাশি এজেন্ট থেকে ক্যাশআউটও আরো সাশ্রয়ী হয়েছে। এখন মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে দুটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশআউট করতে পারছেন তারা।
বিশ্বব্যাপী বিকাশের মানি ট্রান্সফার পার্টনারদের মাধ্যমে নিজেদের সুবিধামতো সময়ে মোবাইল ওয়ালেট কিংবা এজেন্ট পয়েন্ট থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর এ সুবিধা ক্রমেই প্রবাসীদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করছে। ২০২৩ সালে বিকাশের মাধ্যমে মোট ৬ হাজার ২৫২ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসীরা। —বিজ্ঞপ্তি










