বীকন ফার্মাসিউটিক্যালস এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ যৌথভাবে সম্প্রতি স্তন ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দিয়েছেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মো. সিদ্দিকুল ইসলাম। মূল আলোচক ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্র ও হাসপাতাল এবং ড. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন বন্দ্যোপাধ্যায়।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও বীকনের যৌথ সেমিনার
বীকন ফার্মাসিউটিক্যালস এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ যৌথভাবে সম্প্রতি স্তন ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।










