ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাংলাদেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো একই সঙ্গে লাইফ এবং নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী আলা উদ্দীন আহমেদ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি