শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৭৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), পরিচালক ড. আনোয়ার হোসেন খান এমপি, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক প্রমুখ অংশ নেন।