ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪২ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৬ আগস্ট ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারদর ছিল ৪৭ টাকা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫ টাকায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ও ৮৬ টাকা ৯০ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের তিন প্রান্তিক শেষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল বেড়েছে ৬ কোটি ৪১ লাখ টাকা।










