আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজায় সম্প্রতি বাংলাদেশ এডুকেশন ফোরাম ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের নেতৃত্বে এআইইউবি প্রতিনিধি দলের সদস্য ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. হাসানুল এ হাসান, ড. কারমেন জিটা লামাগনা, শানিয়া মাহিয়া আবেদীন, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু মিয়া আকন্দ তুহিন। সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য ড. বিশ্বজিৎ চন্দ, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।