প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে পণ্য ও উপাদানগত (ফ্যাক্টর) বাজার হিসেবে বিপুল অর্থনৈতিক সুযোগ রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও প্যাসিফিক ইকোনমিক মনিটরের (পিইএম) পূর্বাভাস অনুযায়ী কভিড-১৯ মহামারীর প্রভাব থেকে পুনরুদ্ধারে অঞ্চলটির অর্থনীতি ২০২৩ সালে সম্মিলিতভাবে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০২৪ সালে ২ দশমিক ৮ শতাংশ বাড়বে। খবর খালিজ টাইমস।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি ৩৮টি দেশ নিয়ে গঠিত। এখানে বিশ্বের জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ বসবাস করে এবং বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির ৬৩ শতাংশ এখান থেকেই আসে। কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো অর্থনীতি তার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মহামারীর বিধিনিষেধ তুলে নেয়ায় পর্যটন ও পাবলিক অবকাঠামো প্রকল্পের মতো অর্থনৈতিক কার্যক্রমগুলো পুনরায় চালু হতে শুরু করেছে, যা এ অঞ্চলের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এডিবি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরকারগুলোর সঙ্গে ঝুঁকি প্রশমন ও টেকসই প্রবৃদ্ধি বাড়াতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
পিইএম উন্নয়ন ও টেকসই সরকারি অর্থায়নের ওপর মহামারীর প্রভাবকেও তুলে ধরেছে। কাঠ রফতানি ধীর হয়ে যাওয়ায় কাঠ জাতীয় পণ্যের স্থানীয় চাহিদা মেটাতে সোলোমন দ্বীপপুঞ্জে প্রচেষ্টা চালানোর নীতি গ্রহণ করছে।










