উত্তরা ব্যাংক পিএলসির নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাফিউল ইসলাম। এর আগে তিনি ব্যাংকটির নির্বাহী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৯ সালে অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশন, এমআইএস, ডেভলপমেন্ট অ্যান্ড সাপোর্ট, কার্ড, স্টেশনারি অ্যান্ড রেকর্ডস, ইঞ্জিনিয়ারিং, অ্যান্টি-মানিলন্ডারিং, বিজনেস প্রমোশন ও ব্রাঞ্চেস অপারেশন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
রাফিউল ইসলাম ১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএইস) বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।










