এসিআই মটরস্ সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে সোনালীকা ট্রাক্টরের স্পেশাল ব্ল্যাক এডিশন উদ্বোধন করেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারী এটির উদ্বোধন করেন। এ সময় এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্তমানে সোনালীকা ট্রাক্টরের মাধ্যমে দেশের এক-তৃতীয়াংশ জমি চাষাবাদ হচ্ছে। এ নতুন স্পেশাল এডিশন দেশে আরো নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভূমিকা পালন করবে।
সোনালীকা ট্রাক্টরের স্পেশাল ব্ল্যাক এডিশন উদ্বোধন এসিআই মোটরসের
এসিআই মটরস্ সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে সোনালীকা ট্রাক্টরের স্পেশাল ব্ল্যাক এডিশন উদ্বোধন করেছে।










