সম্প্রতি জেসিএক্সের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয় প্রতিষ্ঠান দুটি। ইউনাইটেড ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্ব দেশের মানুষের নিজস্ব বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং জেসিএক্স গ্রুপের প্রধান নির্বাহী এম তারেক হোসেন মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সহযোগিতার মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স জেসিএক্স গ্রাহকদের জন্য আরো সুবিধাজনক ফাইন্যান্সিং অপশন, দায়িত্বশীল ঋণ প্রদান প্রক্রিয়া এবং নিরবচ্ছিন্ন সেবা অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়। মানসম্মত আবাসন সুবিধা সম্প্রসারণ এবং দেশের রিয়েল এস্টেট খাতের উন্নয়নে অবদান রাখার অভিন্ন লক্ষ্যই এ অংশীদারত্বকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং ইউনাইটেড ফাইন্যান্সের হেড অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট এনায়েত লতিফসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।










