বাংলাদেশে কৃষি গবেষণা এবং বিভিন্ন জনগোষ্ঠীর সম্পৃক্ততায় উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে পাঁচ সদস্যের একটি জুরি প্যানেল গঠন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক একেএম নওসাদ আলমের নেতৃত্বে জুরি প্যানেলটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক মো. রোস্তম আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাশুরা শাম্মী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অন্তর্গত কৃষিবিদ্যা বিভাগের অধ্যাপক মির্জা হাসানুজ্জামান এবং ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের (এফএএসভিএম) ডিন অধ্যাপক কেবিএম সাইফুল ইসলাম।
কৃষি গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জনে পাঁচ সদস্যের জুরি প্যানেল গঠন স্ট্যান্ডার্ড চার্টার্ডের
বাংলাদেশে কৃষি গবেষণা এবং বিভিন্ন জনগোষ্ঠীর সম্পৃক্ততায় উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে পাঁচ সদস্যের একটি জুরি প্যানেল গঠন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।










