সিটি ব্যাংক সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত দি ওপেক ফান্ডের সঙ্গে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। দেশের আমদানি ও রফতানি কোম্পানিগুলোকে বিশেষ করে কৃষি ও গ্রিন এনার্জি খাতে অর্থায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তার জন্য এ অর্থ ব্যবহার করা হবে। সম্প্রতি ভিয়েনায় ওপেক ফান্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি ব্যাংকের এএমডি ও সিবিও শেখ মোহাম্মদ মারুফ ও ওপেক ফান্ডের ভাইস প্রেসিডেন্ট তারেক আলনাসার নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তিপত্রে স্বাক্ষর করেন।—বিজ্ঞপ্তি