ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে দেশব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্লাবের নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে সারা বাংলাদেশ থেকে মোট ৩৩৬ জন খেলোয়াড় অংশ নেন। তারা ১৬৮টি দলে বিভক্ত হয়ে নারী ও পুরুষ উভয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাসব্যাপী চলা এ প্রতিযোগিতার সমাপনী দিনে ৪টি ক্যাটাগরিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এ সময় এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










