কভিড-১৯ মহামারী ও এ-সংক্রান্ত নিষেধাজ্ঞা কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজ করছে চীন। সীমান্ত খুলে দেয়ায় ভ্রমণসহ বিভিন্ন খাতে প্রবৃদ্ধিও হচ্ছে। এর অংশ হিসেবে জুলাইয়ে দেশটির পরিষেবা কার্যক্রমের গতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে গ্রীষ্ম মৌসুমে পর্যটকদের ভ্রমণ বৃদ্ধি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সম্প্রতি দেশটির ব্যক্তিমালিকানাধীন খাতের এক জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল সার্ভিসেস পারচেজিং ম্যানেজারস ইনডেস্ক (পিএমআই) জুলাইয়ে বেড়ে ৫৪ দশমিক ১ এ উত্তীর্ণ হয়েছে। জুনে যার হার ছিল ৫৩ দশমিক ৯, যা টানা সাত মাস পরিষেবা খাতের কার্যক্রম বৃদ্ধির বিষয়টিকে চিহ্নিত করে। তবে সরকারি সমীক্ষায় বিপরীত চিত্র দেখা গেছে। সেখানে বলা হয় দেশটিতে জুলাইয়ে পরিষেবা কার্যক্রম কমেছে। বিশ্লেষকদের মতে, বিভিন্ন সংস্থার জরিপ পদ্ধতির কারণে পরিষেবা কার্যক্রমের ফলে পরিবর্তন এসেছে। কভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহারের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। তবে চাহিদা কমে যাওয়ায় কয়েক মাসে প্রবৃ্দ্ধির হার অনেকটাই কমেছে। রয়টার্স