বাণিজ্য সম্প্রসারণে অনেক আগে থেকেই কাজ করে আসছে চীন। তারই অংশ হিসেবে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ঘোষণা করেছেন, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে চীন ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠনের (আসিয়ান) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির তৃতীয় সংস্করণ নিয়ে আলোচনা করা হবে। তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল তৃতীয় সংস্করণ নিয়ে আলোচনা ও আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বের (আরসিইপি) পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর দ্য জাকার্তা পোস্ট।

চীন সমর্থিত আরসিইপি বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক, যেখানে অস্ট্রেলিয়া ও জাপানের মতো ১৫টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতির পাশাপাশি ১০টি আসিয়ান সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত। আরসিইপি বাণিজ্য ব্লকে বিশ্বের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশজুড়ে রয়েছে পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন বিস্তৃত ও প্রগতিশীল চুক্তির ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের (সিপিটিপিপি) বিকল্প হিসেবে কাজ করছে। ওয়াং আসিয়ানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বকে গভীর করতে চান, যার লক্ষ্য এ অঞ্চলের পারস্পরিক উন্নয়ন, দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতাকে উৎসাহিত করবে।

বছরের প্রথমার্ধে চীন-আসিয়ান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৪৪ হাজার ৭৩০ কোটি ডলার। তবু উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বিনিময়ের ক্রমাগত সম্প্রসারণ ভবিষ্যতের দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করবে বলে আশা করা যায়।