এ উপলক্ষে সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, রিটেইল অ্যালায়েন্স প্রধান ফারজানা কাদের এবং টার্কিশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার (ঢাকা) আর ইউসুফ সারিতাচ ও রিজিওনাল অ্যাকাউন্টিং ম্যানেজার সেমিহ কুলচু।—বিজ্ঞপ্তি