নিরাপত্তাসংক্রান্ত জটিলতার কারণে থাইল্যান্ডের বাজারে ইয়ারিস অ্যাটিব মডেলের গাড়ি বিক্রয় ও সরবরাহ বন্ধ করেছে টয়োটা মোটর করপোরেশন। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। টয়োটার এশিয়া অঞ্চলের সিইও মাসাহিকো মায়েদা ব্যাংককে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘টয়োটা থাইল্যান্ড সরকারের সঙ্গে কাজ করছিল মডেলটির বিক্রয় পুনরায় শুরু করার জন্য। চাচোয়েনসাও প্রদেশের টয়োটা গেটওয়ে কারখানায় গাড়িটি তৈরি করা হয়েছে। এর সমস্যা নিয়ে আরো পরীক্ষা করা হচ্ছে।’ রয়টার্স
থাইল্যান্ডে টয়োটার ইয়ারিস মডেলের বিক্রি বন্ধ
নিরাপত্তাসংক্রান্ত জটিলতার কারণে থাইল্যান্ডের বাজারে ইয়ারিস অ্যাটিব মডেলের গাড়ি বিক্রয় ও সরবরাহ বন্ধ করেছে টয়োটা মোটর করপোরেশন।










