আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশের উদ্যোগে এআইইউবি ক্যাম্পাসে পঞ্চম ন্যাশনাল ক্রিয়েটিভ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, বাঁধন সোসাইটির চেয়ারপারসন ও হামিদ স্কুলের প্রতিষ্ঠাতা ড. সীমা হামিদ, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবুবকর, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি অন্তু করিম ও তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশের উপদেষ্টা এম আব্দুল্লাহ আল মামুন। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান প্রমুখ।