প্রাইম ব্যাংক পিএলসি তার গ্রাহকদের জন্য বিশেষ সেবা ও সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের গ্রাহকরা আবাসন খাতের এ প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প ও সেবায় বিশেষ সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।

সম্প্রতি ব্যাংকের করপোরেট হেড অফিস প্রাইম ভিউতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। অন্যদিকে বেসিক বিল্ডার্সের পক্ষে আরো ছিলেন জেনারেল ম্যানেজার (ল্যান্ড প্রকিউরমেন্ট) মো. মজহারুল আলম মামুন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. রাসেল মুকুল।