নতুন উদ্বোধন হওয়া উপশাখা চারটি হলো পিরোজপুরের স্বরূপকাঠীতে ‘মিয়ারহাট উপশাখা’, মাদারীপুরের শিবচরে ‘শিবচর উপশাখা’, ঢাকার কদমতলীতে ‘মেরাজনগর উপশাখা’ এবং ভোলায় ‘ভোলা বাংলাবাজার উপশাখা’।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ আর ধন্যবাদ জ্ঞাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক অসিম কুমার সাহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, ড. মো. জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিরা মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও মেইন শাখার প্রধান মো. আব্দুল আউয়াল। রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ডিসিআরও শামীম আহমেদ, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. অলিউল্লাহ, চারটি উপশাখার ইনচার্জ ও নিয়ন্ত্রণকারী শাখার প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীসহ স্থানীয়রাও আয়োজনে উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান জানান, নতুন চারটি নিয়ে মোট উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫২টিতে। এছাড়া দেশব্যাপী ১৫৩টি শাখা, ২০০টি এটিএম ও সিআরএম বুথ এবং ১৮৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি।
মিয়ারহাট উপশাখার ঠিকানা: ডিকে প্লাজা, উত্তর কৌরিখাড়া, ৯ নং সুটিয়াকাঠী, নেসারাবাদ (স্বরূপকাঠী), শিবচর উপশাখার ঠিকানা: আব্দুল মজিদ খান মার্কেট, সদর রোড, মেরাজনগর উপশাখার ঠিকানা: আক্তার গার্ডেন, ১২৮-১২৯, মেরাজনগর বাজার রোড, কদমতলী, ঢাকা এবং ভোলা বাংলাবাজার উপশাখার ঠিকানা: মা শপিং কমপ্লেক্স, পশ্চিম জয়নগর, ৫ নং দক্ষিণ জয়নগর, দৌলতখান, ভোলা।










