ইস্টার্ন ব্যাংক (ইবিএল) দক্ষ ডিমেনশিয়া কেয়ারগিভার তৈরির লক্ষ্যে আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের (এএসবি) সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে একটি বৃত্তি কর্মসূচি চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ইবিএল কোম্পানি সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, এএসবির সাধারণ সম্পাদক মো. আজিজুল হকের কাছে বৃত্তির চেক হস্তান্তর করেন। চুক্তির আওতায় ২০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী তরুণ-তরুণী এনএসডিএ অনুমোদিত ‘ডিমেনশিয়া কেয়ার (লেভেল-৩)’ কোর্সে সম্পূর্ণ বৃত্তির মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন। —বিজ্ঞপ্তি