এফ-১৫০ লাইটনিং ট্রাকের ক্রয়াদেশ আবার নেয়া শুরু করবে ফোর্ড মোটর কোম্পানি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি এ তথ্য জানিয়েছে। নিজেদের বার্ষিক উৎপাদন দেড় লাখ ইউনিটে নিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই এ ক্রয়াদেশ নেয়া শুরু করবে ফোর্ড। তবে একটি সূত্র জানিয়েছে, হারানো দরজার হ্যান্ডেলের কারণে এফ-১৫০ পিকআপ ট্রাকের উৎপাদনে আবারো বাধার মুখে পড়বে ফোর্ড। এর আগে ব্যাটারিতে আগুনের কারণে গত ফেব্রুয়ারিতে উৎপাদনে বাধার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। মার্চে আবার উৎপাদন শুরু হয়। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরবরাহকারীদের পার্ট স্বল্পতায় আমাদের নর্থ আমেরিকান প্লান্ট প্রভাবিত হয়েছে। আমাদের প্রত্যাশা, উৎপাদনে যে ক্ষতিকর প্রভাব পড়েছে তা আবার পুষিয়ে নেয়া। ২০২৩ সালের শেষ নাগাদ লাইটনিং ট্রাকের উৎপাদন দেড় লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। রয়টার্স
এফ-১৫০ লাইটনিং ট্রাকের ক্রয়াদেশ নেবে ফোর্ড
এফ-১৫০ লাইটনিং ট্রাকের ক্রয়াদেশ আবার নেয়া শুরু করবে ফোর্ড মোটর কোম্পানি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।










