মেক্সিকোয় নতুন প্রযুক্তি ও ব্যবসা কেন্দ্র খুলছে ফোর্ড। মেক্সিকো সিটির উপকণ্ঠে এ কেন্দ্র স্থাপনে ২৬ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। কেন্দ্রটি থেকে ব্যবসায়িক, বৈশ্বিক রূপান্তর এবং প্রকৌশল কার্যক্রম পরিচালনা করা হবে। সেখানে নয় হাজার কর্মী হাইব্রিড পদ্ধতিতে কাজ করবেন। অর্থাৎ কর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় করে বিভক্ত হয়ে বাড়ি ও অফিস থেকে কাজ করবেন। ফোর্ডের মতো বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চলতি বছর মেক্সিকোয় কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এপি
মেক্সিকোয় নতুন ব্যবসা কেন্দ্র খুলছে ফোর্ড
মেক্সিকোয় নতুন প্রযুক্তি ও ব্যবসা কেন্দ্র খুলছে ফোর্ড। মেক্সিকো সিটির উপকণ্ঠে এ কেন্দ্র স্থাপনে ২৬ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।










