ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উদ্যোগে ‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে জেলায় কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংকগুলোর ৭০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং আর্থিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান মো. রফিকুল ইসলাম। এ সময় আর্থিক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক মো. আজমল হোসেন এবং মো. মাহমুদুল হক ভূঁইয়া, সহকারী পরিচালক সাদিয়া ইসলাম, ইস্টার্ন ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান মো. আব্দুল আউয়াল, ডেপুটি ক্যামেলকো মো. শাহজাহান আলী এবং সিলেট ও নারায়ণগঞ্জ অঞ্চলের রিটেইল ও এসএমই প্রধান আবু রাসেল মো. মাসুম উপস্থিত ছিলেন।
ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় প্রশিক্ষণ কর্মশালা
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উদ্যোগে ‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে।










