চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মে মাসে অনুষ্ঠিত কমিশন ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রথম বৈঠকে প্রকৃত অর্থনীতি সমর্থিত আধুনিক শিল্প ব্যবস্থা বিকাশের ওপর জোর দেন। তিনি বলেন, ‘একটি আধুনিক শিল্প ব্যবস্থা আধুনিক দেশ গড়ার বস্তুগত গুরুত্বপূর্ণ ভিত্তি। এক্ষেত্রে প্রবৃদ্ধির জন্য অবশ্যই প্রকৃত অর্থনীতির ওপর জোর দিতে হবে।’ খবর সিজিটিএন। 

চলমান বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠন ও জাতীয় অগ্রগতিকে এগিয়ে নিতে প্রকৃত অর্থনীতি দ্বারা সমর্থিত কৌশলগত অবস্থান প্রতিষ্ঠা করা চীনের জন্য গুরুত্বপূর্ণ। চীন বর্তমানে উদীয়মান শিল্প ও ঐতিহ্যবাহী উৎপাদন শিল্পের যৌথ বিকাশ, আধুনিক ও ঐতিহ্যবাহী পরিষেবা শিল্পের প্রচার, তথ্যপ্রযুক্তি (আইটি) ও সামরিক-বেসামরিক উন্নয়ন সমন্বিত একটি নতুন শিল্প কাঠামো গঠনের দিকে জোর দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

পরামর্শদাতা ও বিশেষজ্ঞরাও মনে করছেন, এটি চীনকে দ্রুত উন্নত, নিরাপদ ও আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম করবে, যা দেশটিকে এর দ্বিশতবর্ষের লক্ষ্য অর্জনের জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করে। 

উদ্ভাবনচালিত উন্নয়ন কৌশলের সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণের কৌশলকে জৈবিকভাবে একত্র করা জরুরি বলে মনে করেন শি জিয়াংগুও। পাশাপাশি কৌশলগত উদীয়মান শিল্পের অভ্যন্তরীণ বাজারকে প্রসারিত করার চেষ্টাসহ শিল্প বিকাশের গুণগত মানসম্মত পরিবৃত্ত গঠনের দিকেও জোর দেন তিনি।