ফিলিস্তিনের গাজার ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে পড়ানোর কথা ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শনকালে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। একই সঙ্গে দুজন ফিলিস্তিনি শিক্ষককেও নিয়োগ দেয়া হবে। এ বৃত্তির অধীনে ৫০ ছাত্রী চলতি বছরের ফল সেমিস্টারে একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ সাপেক্ষে সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তিসহ ১ জুলাই শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুব উল হক মজুমদার, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ। —বিজ্ঞপ্তি
ফিলিস্তিনের ৫০ ছাত্রীকে বিনামূল্যে পড়াবে ডিআইইউ
ফিলিস্তিনের গাজার ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে পড়ানোর কথা ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।










