প্রধান ব্র্যান্ড গুচির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) বিক্রি পূর্বাভাসের তুলনায় বেশি হওয়ায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে নতুন ডিজাইনের হ্যান্ডব্যাগের চাহিদা বাড়ায় গুচির বিক্রি কিছুটা গতি পেয়েছে। এতে গত বুধবার কেরিংয়ের শেয়ারদর ১১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৭৯ ইউরো ৯০ সেন্টে পৌঁছায়। ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ের পর এটি ছিল সর্বোচ্চ দরবৃদ্ধি।
পাশাপাশি সিইও লুকা ডি মিওর নেয়া ঋণ কমানোর সরাসরি পদক্ষেপ বাজারে আস্থা ফিরিয়ে এনেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।
খবর রয়টার্স









