প্রায় ৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মাইলস্টোন কলেজ। এইচএসসি পাসের পর দেশে ও বিদেশী নামকরা বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমএনআরএস ট্রাস্টের পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ বেগম এবং মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলমসহ আরো অনেকে।